হাওজা নিউজ এজেন্সি’র তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনলাইনে গুগল মিটের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেবেন আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংস্থার মহিলা বিভাগের প্রধান ড. রোকনাবাদি (ইরান), আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি দপ্তরের অধীনে পরিচালিত ‘আজ জাহরা (সা. আ.)’ অনলাইন মহিলা মাদ্রাসার পরিচালক সাইয়্যেদা যাহরা নাকভী (ঢাকা) এবং আত-তাতহীর ফাউন্ডেশনের সক্রিয় কর্মী ফাজিলা খাতুন (ভারত)।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, আলোচনা সভায় অংশগ্রহণে আগ্রহী নারীদের আগাম যোগাযোগ করতে হবে। তাঁদের একটি বিশেষ গ্রুপে যুক্ত করা হবে, যেখান থেকে অনলাইন সভায় অংশগ্রহণের প্রয়োজনীয় তথ্য ও লিংক দেওয়া হবে।
আলোচনা সভাটির আয়োজন করেছে মা ফাতিমা (সা. আ.) নারী সংঘ। আগ্রহীরা +০১৩৩০৫৩০৪৯৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আপনার কমেন্ট